স্ত্রীর লাশ গোপনে দাফনের চেষ্টা, হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে স্ত্রীর লাশ গোপনে দাফন করার চেষ্টাকালে সাইফুদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলেছে, সাইফুদ্দিন গলা টিপে তাঁর স্ত্রী রিনা আক্তারকে হত্যা করেছেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় চান্দগাঁও ফরিদাপাড়া এলাকা থেকে সাইফুদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ প্রথম আলোকে জানান, স্ত্রী রিনা আক্তারকে গলা টিপে হত্যা করে গোপনে দাফনের চেষ্টা করেন সাইফুদ্দিন। খবর পেয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মৃত রিনার মা সালমা আক্তার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। রিনার ১৩ মাস বয়সী একটি সন্তান আছে।