স্বাধীনতাই থাকবে না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আপনাদের জন্য এমন আইন করা হচ্ছে, যাতে ভবিষ্যতে আপনাদের স্বাধীনতাই থাকবে না।’ নারায়ণগঞ্জের খুনের ঘটনার চিত্র বারবার গণমাধ্যমে দেখানোয় সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী এই হুমকি দেন। গতকাল সচিবালয়ে এক সভায় তিনি বলেন, ‘আপনারা যা ইচ্ছা তাই দেখাবেন, বারবার দেখিয়ে একটা সেন্টিমেন্ট তৈরি করবেন, মানুষকে উত্তেজিত করছেন।’ টাঙ্গাইলের যৌনপল্লি উচ্ছেদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘মাওলানাসহ যাঁরা এর পেছনে আছেন, তাঁদের শিরশ্ছেদ করা উচিত। আমি সরকারকে বলব, ওই রকম যাঁরা করেন, সেই জায়গায় ইসলামি আইন করে দিতে।’ ঢাকার কয়েকটি জায়গাকে ভিক্ষুকমুক্ত করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘তারা ভিক্ষা করবে কেন? পুনর্বাসন আছে না! আমরা সরকারে আছি না! আমরা কি ঘাস কাটি নাকি?’ নিজস্ব প্রতিবেদক