স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে চলছে পশু জবাই, জায়গা দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর জেলার ম্যাপ

রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর উপস্বাস্থ্যকেন্দ্রের ভেতরে নিয়মিত পশু জবাই করছেন স্থানীয় কসাইরা। এতে কেন্দ্রের ভেতর পশুর বর্জ্য জমাট হয়ে অস্বাস্থ্যকর পরিবেশের তৈরি হয়েছে।

সরেজমিনে জানা গেছে, স্বাস্থ্যকেন্দ্রের নিজস্ব জায়গা রয়েছে ৬২ শতক। এর মধ্যে কেন্দ্রের দখলে রয়েছে সর্বোচ্চ দুই শতক। স্বাস্থ্যকেন্দ্রটি পাকা প্রাচীর দিয়ে ঘেরা। এর ভেতরেই কসাইরা প্রতিদিন গরু-ছাগল জবাই করছেন। জায়গা দখল করে বসানো হয়েছে মুরগি, মাছ, পান ও চায়ের দোকান। গড়ে তোলা হয়েছে লালদীঘি ব্যবসায়ী কল্যাণ সমিতি, মোটর শ্রমিক সমিতির কার্যালয় ও টিকিট কাউন্টার।

দখলদারের মধ্যে আছেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেনও। তিনি কেন্দ্রের ভেতরে গড়ে তোলা লালদীঘি ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি। বলেন, তিনি স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে সমিতির কার্যালয় করার বিরোধিতা করেছিলেন। কিন্তু স্বাস্থ্য কর্মকর্তার ভূমিকা না থাকায় কাজ হয়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরশাদ হোসেন বলেন, জায়গা দখলমুক্ত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দেওয়া হলেও সাড়া মেলেনি।