প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাসদের (মার্ক্সবাদী) বগুড়া জেলা কমিটির সাবেক সমন্বয়ক কৃষ্ণ কমলের স্মরণসভা গতকাল শনিবার বিকেলে শহরের সাতমাথায় অনুষ্ঠিত হয়। এতে জেলা বাসদের সমন্বয়ক সামসুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা ওবায়দুল্লাহ মুসা, ভাষাসৈনিক মাহফুজুল হক, শিক্ষাবিদ শ্যামল ভট্টাচার্য, শীতল সাহা প্রমুখ। কৃষ্ণ কমল ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার তিনমাথা এলাকায় ২০১৪ সালের ২২ অক্টোবর সড়ক দুর্ঘটনায় নিহত হন।