স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আমিরবাগ আবাসিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সামসুল হক স্মরণে গত শনিবার স্মরণসভার আয়োজন করা হয়। আমিরবাগ আবাসিক এলাকার মাঠে অনুষ্ঠিত এই স্মরণসভার আয়োজক স্থানীয় রিক্রিয়েশন ক্লাব ও আবাসিক কল্যাণ সমিতি। স্মরণসভায় বক্তারা এলাকার উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরেন। বিশেষ করে তরুণদের সমাজসেবামূলক কাজে যুক্ত তাঁর প্রচেষ্টার কথা স্মরণ করেন তাঁরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোকমান হোসেন তালুকদার। বক্তব্য দেন মির্জা আবু তাহের, মাসুদ খান, মমতাজ খান, শামসুন নাহার, শহিদুল ইসলাম প্রমুখ। গত ৩০ জানুয়ারি সামসুল হক মারা যান। বিজ্ঞপ্তি