স্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কুলশিক্ষক চিংসামং চৌধুরী হত্যা ও জনসংহতি সমিতির (সন্তু লারমা) নেতা মংসাজাই মারমাকে হত্যার চেষ্টাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন মারমা সম্প্রদায়ের নেতারা। গতকাল বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়। এর আগে অপরাধীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মারমা উন্নয়ন সংসদের সাধারণ সম্পাদক সাথোয়াই মারমা, মারমা সংগঠন ঐক্য পরিষদের নেতা কংচাইরী মাস্টার, আবুশ্যি মারমা, মংশি মগ প্রমুখ।