স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ ভিসা কার্যক্রম নয়াদিল্লির ব্রিটিশ হাইকমিশন থেকে পুনরায় ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে ফিরিয়ে আনার দাবিতে বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার এলিসন ব্লেইকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকার একটি অভিজাত রেস্তোরাঁয় বাংলাদেশ ওভারসিজ সেন্টারের পক্ষ থেকে সেন্টারের নির্বাহী কর্মকর্তা শামসুল আলম এ স্মারকলিপি তুলে দেন। এতে বলা হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ঢাকার ব্রিটিশ হাইকমিশনেই এ দেশের ভিসা কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। কিন্তু ২০১৪ সালের অক্টোবর থেকে ঢাকা থেকে ব্রিটিশ ভিসা কার্যক্রম নয়াদিল্লিতে স্থানান্তর করা হয়। এটি আবার ঢাকায় ফিরিয়ে আনা হোক।