প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি অবমাননা করা হয়েছে বলে অভিযোগ তুলে আবারও বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। তাদের অভিযোগ, স্মৃতিফলকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অন্যদের তুলনায় নিচে স্থাপন করা হয়েছে, যা অবমাননাকর।
বঙ্গবন্ধুকে অবমাননার প্রতিবাদে এবং স্মৃতিফলক সংস্কারের দাবিতে গতকাল রোববার দুপুর ১২টায় ছাত্রলীগের নেতা-কর্মীরা দলীয় টেন্টে মিলিত হন। সেখান থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বুদ্ধিজীবী স্মৃতিফলক প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।
একই দাবিতে গত ১৫ এপ্রিল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।