স্যার আশুতোষ কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকাির কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির ঈদ পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা গত ৩০ আগস্ট বিকেলে নগেরর লাভলেইনস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন অধ্যাপক ও কধুরখীল জলিল আম্বিয়া কলেজের প্রিন্সিপাল পার্থ প্রতিম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলেজের স্যার আশুতোষ সরকাির কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির অন্যতম উপদেষ্টা অধ্যাপক বাদল বরন বড়ুয়া। দুই পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির কার্যকরী সভাপতি আবদুল মান্নান।
সভায় স্যার আশুতোষ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আগামী বছর ৯, ১০, ১১ জানুয়াির তিন দিনের অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানকে সফল করতে একটি সাংগঠনিক কমিটি, ১১টি উপকমিটি গঠন ও একটি ম্যাগাজিন প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সমিতির সধারণ সম্পাদক মুস্তফা নঈম স্বাগত বক্তব্য ও বার্ষিক প্রতিবেদন পেশ করেন। বার্ষিক আয়–ব্যয়ের হিসাব উপস্থান করেন সমিতির কোষাধ্যক্ষ এহসানুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশের সাবেক এসপি জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রবীণ আইনজীবী আজমল হক, মোহাম্মদ জানে আলম, নূর মোহাম্মদ চেয়ারম্যান। বিজ্ঞপ্তি।