সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল-বালিয়াডাঙ্গী সড়কের বীরবাগ এলাকায় গতকাল শনিবার দুপুরে এক সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধা সাইদুর রহমান (৬০) নামের এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রামের বাসিন্দা।
কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে মোটরসাইকেলে করে বাড়ি থেকে রানীশংকৈলের দিকে যাচ্ছিলেন সাইদুর। পথে বীরবাগ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি থ্রি-হুইলারের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাইদুর রহমান মারা যান।
মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের মৃত্যুর বিষয়টি বালিয়াডাঙ্গী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুস সোবহান নিশ্চিত করেছেন।