সড়কে সিলিন্ডার রাখা ও গ্যাস কম দেওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা

অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শান্তিরহাট, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, ১৮ আগস্টছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সিলিন্ডারে গ্যাস কম দেওয়া এবং সড়কে গ্যাস সিলিন্ডার রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে দুই ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


আজ মঙ্গলবার উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম এই অর্থদণ্ড দেন। আর্থিক দণ্ডপ্রাপ্ত দুই ব্যবসায়ী হলেন মো. সেলিম উদ্দিন ও মো. মাসুক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে গ্যাস সিলিন্ডারে ওজন কম দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছিল। অভিযানে গিয়ে কয়েকটি কোম্পানির ১২ কেজি ওজনের সিলিন্ডারের সঠিক মাপের গ্যাস পাওয়া যায়নি। প্রতিটি সিলিন্ডারে প্রায় এক কেজি পর্যন্ত গ্যাস কম পাওয়া যায়। এই অপরাধে ব্যবসায়ী মো. সেলিম উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া একই এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে গ্যাস সিলিন্ডার রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে মো. মাসুক নামের এক ব্যক্তিকে সড়ক আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।