হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার তালতলী উপজেলার মোয়াপাড়া গ্রামের ফরিদ উদ্দিনের স্ত্রী মরিয়ম বেগমকে (২৫) নির্যাতনের পর অ্যাসিড মেশানো পানি খাইয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শনিবার সকালে মানববন্ধন ও সমাবেশ করেছে মহিলা পরিষদ।
সকাল ১০টায় তালতলীর নয়া ভাইজোড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরাও অংশ নেন। মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন উপজেলা মহিলা পরিষদের সভানেত্রী সেলিনা আক্তার, তালতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবদুল মোতালিব, স্থানীয় আবদুল গফুর স্মৃতি সংসদের সভাপতি মো. মিজানুর রহমান, সাংবাদিক হাফিজ-আল-মামুন, আবু সালেহ প্রমুখ।