হবিগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট মহাসড়কে হ‌বিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হন
ছবি: প্রথম আলো

হ‌বিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল পৌনে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নছরতপুর গেটসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এই ছয়জন হলেন শায়েস্তাগঞ্জ উপ‌জেলার বহরমপুরের মো. আলাউদ্দিন (২৮), চুনারুঘাটের শ্রীবাউড়ের অটোরিকশাচালক আবদুল আহাদ (৩০), তাঁর স্ত্রী হনুফা বেগম (২৭), একই গ্রামের মো. স্বপন (২৬) , রাহেলা বেগম (৩০) ও সোহাগ মিয়া (২৬)।

পুলিশ জানায়, শায়েস্তাগঞ্জ থেকে অলিপুরগামী অটোরিকশার সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ছয় আরোহী ঘটনাস্থলেই মারা যান। তাঁদের মধ্যে দুজন নারী ও চারজন পুরুষ।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ছয়জনের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন।