হবিগঞ্জে দুটি ট্রাকের সংঘর্ষে দুই চালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার এলাকায় আজ মঙ্গলবার ভোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন।
এই দুজন হলেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আওয়াল মিয়া (৩০) ও খুলনার ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের সোহাগ গাজী (২৬)।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাইনুল ইসলাম বলেন, আজ ভোরে শাহজিবাজার এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। কুয়াশার কারণে রাস্তা স্পষ্ট দেখতে না পারায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।