হবিগঞ্জে নিখোঁজ চার ছাত্রেরই খোঁজ মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে গত শুক্রবার নিখোঁজ হওয়া চার ছাত্রেরই খোঁজ মিলেছে। সদর উপজেলার বাছিরগঞ্জ পূর্ব নোওয়াগাঁও হাজি সুরুজ আলী হাফিজিয়া মাদ্রাসা থেকে তারা পালিয়েছিল।
এর মধ্যে নয়ন, ইমতিয়াজ ও তানভীরের খোঁজ গত শনিবার রাতে পাওয়া যায়। তাঁরা নবীগঞ্জের সুজাপুর গ্রামে নয়নদের বাড়িতেই ছিল। আর শাহনুরকে গতকাল রোববার সকালে সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে উদ্ধার করা হয়।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. ইয়াছিনুল হক বলেন, মাদ্রাসায় শিক্ষদের অতিশাসনের কারণে শিক্ষার্থীরা পালিয়ে গিয়েছিল। তবে এক শিশুর অভিভাবক অভিযোগ করেন, মাদ্রাসার এক জ্যেষ্ঠ শিক্ষার্থীর যৌন হয়রানির কারণে ওই চার শিশু পালিয়েছিল।