হাতিরঝিলে গোসল করতে নেমে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাতিরঝিলে গতকাল রোববার গোসল করতে নেমে অজ্ঞাতনামা এক পুরুষের (৪০) মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, ওই ব্যক্তি গোসল করতে নেমে তলিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁর লাশ উদ্ধার করেন।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. এরশাদ আলম প্রথম আলোকে বলেন, লোকটি ভবঘুরে ধরনের ছিলেন। ওই এলাকার লোকজন তাঁর চেহারা চেনে। গতকাল দুপুরে হোটেল সোনারগাঁওয়ের পেছনে হাতিরঝিলে গোসল করতে গিয়ে তিনি হঠাৎ ডুবে যান। পরে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।