হাতীবান্ধায় ‘অবৈধভাবে’ সরকারি গাছ কাটার অভিযোগে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসব গাছ কাটার সঙ্গে বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল জড়িত আছেন বলে অভিযোগ করা হয়
ছবি: প্রথম আলো

সব গাছ কাটার সঙ্গে বড়খাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল জড়িত আছেন। মানববন্ধনেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ও ফকিরপাড়া ইউনিয়নের বিভিন্ন আঞ্চলিক সড়কের দেড় শতাধিক সরকারি গাছ ‘অবৈধভাবে’ কাটার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ, এসব গাছ কাটার সঙ্গে বড়খাতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল জড়িত আছেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আবু হেনা দুই ইউনিয়নের দেড় শতাধিক সরকারি গাছ ‘অবৈধভাবে’ কেটে বিক্রি করেছেন। এ ঘটনার প্রতিবাদ করা হলে চেয়ারম্যান ও তাঁর লোকজন বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। এ বিষয়ে স্থানীয় থানা, জেলা ও উপজেলা প্রশাসনের কাছে একাধিক লিখিত অভিযোগ করা হলেও প্রশাসন কোনো আইনি ব্যবস্থা নিচ্ছে না।

অভিযোগকারী আবদুর রহমান বলেন, ৮ আগস্ট তিনি ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পরপরই তাঁকে চেয়ারম্যান ও তাঁর লোকজন হুমকি দেন। পরের দিন তিনি থানায় একটি লিখিত অভিযোগও করেন। তবে অভিযোগ করার পর কিছুদিন পার হয়ে গেলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।

মানববন্ধনে আবদুর রহমানসহ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ ও হাবিবুর রহমান বক্তব্য দেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবু হেনা মোস্তফা জামাল বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই গাছ কেটেছেন। ওই গাছগুলোর মালিক ইউনিয়ন পরিষদ বলে তিনি দাবি করেন।

এদিকে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।