হাসপাতালে ফেলে যাওয়া নবজাতক ফিরে পেল মায়ের কোল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে যাওয়া সেই নবজাতক কন্যাশিশু ফিরে পেয়েছে মায়ের কোল। গতকাল সোমবার রাতে ওই নবজাতককে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত রোববার রাত ৯টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন এক নারী (২৪)। ভর্তির প্রায় আধা ঘণ্টা পর তিনি একটি মেয়ের জন্ম দেন। এরপর কর্তব্যরত নার্স ও আয়ারা পোশাক পরিবর্তন করতে গেলে রাত ১০টার দিকে ওই নারী পালিয়ে যান। এ সময় ওই নারীর সঙ্গে আসা স্বজনদেরও খোঁজ মেলেনি।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিউর রহমান মজুমদার বলেন, শিশুটিকে মায়ের কাছে তুলে দেওয়া হয়েছে। মায়ের কাছ থেকে অঙ্গীকারনামাও নেওয়া হয়েছে।