হাসপাতালে যাওয়ারও সুযোগ পেলেন না সাংবাদিক মহসিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহসিন হোসেন
মহসিন হোসেন

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা থেকে প্রকাশিত ‘দৈনিক আজকের সাতক্ষীরা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মহসিন হোসেন মারা গেছেন। গতকাল শনিবার রাত সোয়া একটার দিকে সাতক্ষীরা শহরের আটপুকুর এলাকায় নিজ বাড়িতে তিনি মারা যান।

মহসিনের (৫৮) ভাগনে জি এম মাসুদুজ্জামান জানান, তাঁর মামা ৬-৭ দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। তবে তিনি কয়েক বছর ধরে হৃদ্‌রোগ ও ডায়াবেটিস রোগেও ভুগছিলেন। রাত একটার দিকে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা যান। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

আজ রোববার সাতক্ষীরা সদর উপজেলায় গ্রামের বাড়ি দেবনগরে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মহসিনের দাফন সম্পন্ন হবে।