হিজবুত তাহরীরের তিন সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডার আলীর মোড়ে গতকাল বুধবার রাতে রাষ্ট্রবিরোধী প্রচারপত্র বিতরণের সময় নিষিদ্ধঘোষিত জঙ্গী সংগঠন হিজবুত তাহরীরের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ওই তিনজন হলেন নুরে আলম (২৭), আমজাদ হোসেন (৩৪) ও মাহমুদুল আলম (১৮)।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল প্রথম আলো কে বলেন, গতকাল রাত ১১ টার দিকে আলীর মোড় এলাকায় রাষ্ট্রবিরোধী প্রচারপত্র বিতরণের সময় হিজবুত তাহরীরের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ রাষ্ট্রবিরোধী প্রচারপত্র উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে।