বরিশালের উজিরপুর পৌরসভা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের প্রস্তুতি চললেও ইভিএম মেশিনে ভোট দেওয়ার বিষয়ে কোনো ধারণা নেই অধিকাংশ ভোটারের। এ বিষয়ে সচেতনতামূলক যথেষ্ট প্রচারণা ও প্রশিক্ষণ হয়নি বলে ভোটার ও প্রার্থীরা অভিযোগ করেছেন। পাশাপাশি ভোটে কারচুপি ও অনিয়মের আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
আগামী ২৮ ডিসেম্বর উজিরপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উজিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলীমুদ্দিন জানান, উজিরপুর পৌরসভা নির্বাচনে সব কেন্দ্রে প্রযুক্তির সুবিধা পেতে ইভিএম দিয়ে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণের কাজ চলছে।
উজিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. ফরিদ হোসেন বলেন, উজিরপুরে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ সম্পূর্ণ নতুন বিষয়। তাঁর ওয়ার্ডে অধিকাংশ ভোটারের ইভিএম সম্পর্কে কোনো ধারণা নেই। ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দিন বালী, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কাইয়ুম হোসেনের সঙ্গে কথা হলে তাঁরা একই কথা বলেন।
পৌরসভার সেটেলমেন্ট অফিসের সামনে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন ১০-১২ জন ভোটার। তাঁরা বলেন, উজিরপুর পৌরসভা হলেও এটি একটি অনুন্নত পৌরসভা। তাঁদের পৌরসভার ভোটারদের ইভিএম সম্পর্কে ধারণা নেই এবং অধিকাংশ ভোটারই এ ব্যাপারে অসচেতন।
কমলাপুর খেয়াঘাটে খেয়ার জন্য অপেক্ষমাণ সাতজন ভোটারের সঙ্গে কথা হলে তাঁরা ইভিএম সম্পর্কে বলেন, তাঁদের এবার মেশিনে (ইভিএম) ভোট দিতে হবে বলে শুনেছেন। তবে মেশিনে কীভাবে ভোট দিতে হয়, তার কিছুই জানেন না। মাদার্শী ইটভাটায় কাজ করা ১০ জন শ্রমিক সমস্বরে বলেন, ‘হুইজ টিপপা ভোট দিতে অইবে, হ্যা আবার ক্যামনে দেয়?’
ইভিএমে ভোট হবে জানেন কি না, এমন প্রশ্নের জবাবে ৮ নম্বর ওয়ার্ডের ভোটার মাসুদা খাতুন (৩৫), তালেব আলী (৪৫), ৪ নম্বর ওয়ার্ডের ভোটার নজরুল ইসলাম (৪২), ৩ নম্বর ওয়ার্ডর ভোটার সুমন ব্যাপারী (৩৮) বলেন, ‘মোগো ভোট দেওয়া লাগে না, মোরা যাইয়া হুনি আগেই ভোট অইয়া যায়। এ্যাহন মেশিনে ভোট লইবে। মোগো কেউ মেশিনে ভোট দেওয়া শেখায় নাই।’
উজিরপুর পৌরসভার ভোটাররা ইভিএম সম্পর্কে জানেন না। তাঁদের ইভিএম সম্পর্কে কোনো ধারণা নেই এবং বোঝেনও না। দুর্নীতি ও কারচুপির মাধ্যমে সরকার দলীয় প্রার্থীকে বিজয়ী করতেই অসচেতন ভোটারদের ইভিএমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণে কোনো ধরনের কারচুপির সুযোগ নেই। ইভিএম সম্পর্কে ভোটারদের ধারণা কম সত্য, তবে আমি নিজ উদ্যোগে ইভিএমে ভোট প্রয়োগ সম্পর্কে ভোটারদের সচেতন করছি।
সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য আইনজীবী মো. আমীর হোসেন মিয়া বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়ার বিষয়ে অধিকাংশ মানুষের ধারণা নেই। ভোটারদের ধারণা দেওয়া জরুরি। নয়তো সুষ্ঠু ভোট বিঘ্নিত হতে পারে। উজিরপুর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শামছুল হক সিকদারও সুষ্ঠু ভোটের স্বার্থে ইভিএম সম্পর্কে ভোটারদের ধারণা দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র পদপ্রার্থী মো. সহিদুল ইসলাম খান বলেন, উজিরপুর পৌরসভার ভোটাররা ইভিএম সম্পর্কে জানেন না। তাঁদের ইভিএম সম্পর্কে কোনো ধারণা নেই এবং বোঝেনও না। দুর্নীতি ও কারচুপির মাধ্যমে সরকার দলীয় প্রার্থীকে বিজয়ী করতেই অসচেতন ভোটারদের ইভিএমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
বিএনপি প্রার্থীর অভিযোগ উড়িয়ে দিয়ে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী মো. গিয়াস উদ্দীন ব্যাপারী বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণে কোনো ধরনের কারচুপির সুযোগ নেই। ইভিএম সম্পর্কে ভোটারদের ধারণা কম সত্য, তবে তিনি নিজ উদ্যোগে ইভিএমে ভোট প্রয়োগ সম্পর্কে ভোটারদের সচেতন করছেন।
নতুন এই পদ্ধতিতে ভোট গ্রহণ ও ভোটারদের সর্বাত্মক সহযোগিতা করতে কর্মকর্তাদের যথেষ্ট প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভোটার ও প্রার্থীদের ইভিএমে ভোটদানের পদ্ধতি সম্পর্কে ধারণা দিতে প্রজেক্টরে প্রদর্শনী চলছে।
এ প্রসঙ্গে রিটার্নিং ও বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম বলেন, নতুন এই পদ্ধতিতে ভোট গ্রহণ ও ভোটারদের সর্বাত্মক সহযোগিতা করতে কর্মকর্তাদের যথেষ্ট প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভোটার ও প্রার্থীদের ইভিএমে ভোটদানের পদ্ধতি সম্পর্কে ধারণা দিতে প্রজেক্টরে প্রদর্শনী চলছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলীমুদ্দিনও একই তথ্য জানিয়ে বলেন, উপজেলা পরিষদ চত্বর ও চৌমাথা এলাকায় ভোটারদের ইভিএম সম্পর্কে ধারণা দিতে প্রজেক্টরে প্রদর্শনী করা হয়েছে এবং অন্যান্য এলাকাতেও প্রদর্শনীর প্রক্রিয়া চলছে।
তবে চৌমাথা এলাকার ভোটার হাবিবুর রহমান (৪৫) ও জাহাঙ্গীর হোসেন (৪২) বলেন, তাঁদের এলাকায় এখনো ইভিএমে ভোট গ্রহণসংক্রান্ত সচেতনতামূলক প্রচারণা, প্রশিক্ষণ ও প্রদর্শনী হয়নি। উপজেলা সদরের বাসিন্দা সাবিনা আক্তার (৩২) ও আমিনুল ইসলামও (৪৮) তাঁদের এলাকায় এ ধরনের কোনো প্রদর্শনী হয়নি বলে জানিয়েছেন।
বিষয়টি নিয়ে আবারও জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, দুই এলাকায় প্রদর্শনী-প্রশিক্ষণ হয়নি যাঁরা বলেছেন, তাঁরা হয়তো অংশ নিতে পারেননি।