হুইলচেয়ার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে পাঁচজন শারীরিক প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার বিতরণ করেছে রাজশাহী প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ভিত্তিক ছাত্রদের সংগঠন ‘সমানুপাতিক’। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে ভাঙ্গা মহিলা কলেজের সামনে এ হুইলচেয়ার বিতরণ করা হয়। সমানুপাতিকের সদস্য বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ভাঙ্গা পৌর এলাকার ছিলাধরচর মহল্লার বাসিন্দা তরিকুল ইসলাম বলেন, তাঁরা সবাই চাঁদা দিয়ে হুইলচেয়ার কিনে বিতরণ করেছেন। ফরিদপুর অফিস