হুয়াওয়ে আনছে নতুন স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের স্মার্টফোন নির্মাতাপ্রতিষ্ঠান হুয়াওয়ে দ্বৈত ক্যামেরা প্রযুক্তিসংবলিত ‘জিআর ফাইভ ২০১৭’ নামের নতুন স্মার্টফোন বাংলাদেশের বাজারে আনতে যাচ্ছে।

এ উপলক্ষে গত শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, এই স্মার্টফোনের জন্য ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রি-বুকিং দিতে পারবেন আগ্রহী ক্রেতারা। যাঁরা প্রি-বুকিং দেবেন, তাঁদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার।

অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, মানুষ এখন প্রযুক্তির সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছে।

হুয়াওয়ে ডিভাইস বিজনেসের সেলস ডিরেক্টর জিয়াউদ্দীন চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে এ সেট বাজারে আনা হচ্ছে।

অনুষ্ঠানে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।