হেলিকপ্টারে এসে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সাংসদ আশিকুর রহমানের ছেলে রাশেক রহমান প্রধান অতিথি হয়ে গতকাল শনিবার হেলিকপ্টারে করে এসে রংপুরে ওয়ার্ড আওয়ামী লীগের এক সমাবেশে অংশ নিলেন। রাশেক রহমান রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য। এর আগে দলের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ছিলেন। গতকাল সকালে শহরের ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হয় রংপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের সামনের ফাঁকা মাঠে। সকাল সাড়ে ১০টায় রাশেক রহমানকে নিয়ে হেলিকপ্টারটি মাঠে অবতরণ করে। দলের নেতা-কর্মীরা ফুল দিয়ে তাঁকে বরণ করেন।