হোটেলের ভেতর খাবার পরিবেশন করায় জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাইরের দরজা বন্ধ রেখে ভেতরে খাবার পরিবেশন করার অপরাধে দুটি হোটেলের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার দুপুরে উপজেলার কালাবিবির দিঘির মোড়ে ও আনোয়ারা হাসপাতালের সামনে অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী হোটেলমালিকদের জরিমানা করেন।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানে কালাবিবির দিঘির মোড়ের আল মক্কা হোটেলের মালিককে ১ হাজার টাকা ও আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স গেটের পাশের ফাতেমা হোটেলের মালিককে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অপরাধে ৮টি মামলায় সিএনজিচালিত অটোরিকশাচালক ও মোটরসাইকেল আরোহী ব্যক্তিদের আরও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন, এবার লকডাউন মানাতে সবকিছু করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।