হোসেনপুরে পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে কিশোরগঞ্জের হোসেনপুরের গ্রাহকেরা পল্লী বিদ্যুতের কার্যালয় ঘেরাও, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল শনিবার তাঁরা এসব কর্মসূচি পালন করেন। তাঁরা এই সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান।
গতকাল দুপরে গ্রাহকেরা হোসেনপুর পৌর সদরের দ্বীপেশ্বর গোলচত্বর এলাকা থেকে মিছিল বের করেন। পরে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাঁরা মিছিল নিয়ে পল্লী বিদ্যুতের কার্যালয়ের সামনে জড়ো হন।
এ সময় আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে কয়েকজন বক্তা অভিযোগ করে বলেন, ‘কিছুদিন ধরে প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ বিভ্রাট চরম পর্যায়ে পৌঁছেছে। এতে হোসেনপুরের ১৮ হাজার গ্রাহক অতিষ্ঠ হয়ে পড়েছেন। দিনে-রাতে ৬ ঘন্টাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এ কারণে ছেলেমেয়েদের পড়ালেখার ক্ষতি হচ্ছে । এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ পেতে চাই।’ এ সময় বক্তব্য দেন হোসেনপুর থানার ওসি মো. নান্নু মোল্লা, পরিদর্শক (তদন্ত) মো.মুজিবুর রহমান, শ্রমিক নেতা লাল মিয়া প্রমুখ।