১৪টির ১১টিতে আওয়ামী লীগ সমর্থিতরা বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আব্বাস উদ্দিন আকন্দ (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কবীর হোসেন

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১টি পদে বিজয়ী হয়েছেন। বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা ক্রীড়া সম্পাদকসহ তিনটি পদে জয় পেয়েছেন।

ভোট গণনা শেষে বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল থেকে বিজয়ীরা হলেন সভাপতি আব্বাস উদ্দিন আকন্দ, সাধারণ সম্পাদক মোহাম্মদ কবীর হোসেন, সহসভাপতি হোসেন জাহিদুল হাসান ও মাহবুব খালিদ তালুকদার, যুগ্ম সম্পাদক মাসুদুল হক, লাইব্রেরি সম্পাদক ইলিয়াস মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম এ রাজ্জাক, নির্বাহী সদস্য জিনিয়া বখ্শ, মো. নাদিম উদ্দিন, মাহবুব মোর্শেদ ও রাসেল রানা।

এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের বিজয়ীরা হলেন ক্রীড়া সম্পাদক সাদেকুল ইসলাম, নির্বাহী সদস্য মালেক আদনান ও মাসুদ রানা।
এবার নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র আইনজীবী আবদুর রাজ্জাক।