১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই সময়ে, একই স্থানে বিএনপি ও যুবলীগ কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সদরের আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আজ বৃহস্পতিবার সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দেলোয়ার হোসেন গতকাল বুধবার সন্ধ্যায় সেখানে ১৪৪ ধারা জারি করেন। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে—এমন আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
উপজেলা বিএনপির সদস্যসচিব জামাল উদ্দিন জানান, বৃহস্পতিবার বেলা তিনটায় আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সম্মেলনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়। বিষয়টি ইউএনও এবং ওসিকে অবহিত করা হয়।
পৌর যুবলীগের আহ্বায়ক জিয়া উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, কর্মী সমাবেশের কর্মসূচি পূর্বনির্ধারিত ছিল। বিএনপির সম্মেলনের বিষয়টি তাঁরা জানতেন না। ওই সম্মেলনের কোনো প্রচার-প্রচারণাও তারা করেনি।