১৫ বীরাঙ্গনা ও নারী মুক্তিযোদ্ধা জমি পেলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার ১৪ উপজেলার তিনজন বীরাঙ্গনা ও ১২ জন নারী মুক্তিযোদ্ধাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ দশমিক ৭ একর খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। ১৯ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে ওই জমির দলিল বীরাঙ্গনা ও নারী মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল বলেন, কুমিল্লার আদর্শ সদর উপজেলার মমতাজ বেগম, সদর দক্ষিণ উপজেলার ফুল বানু, বরুড়ার মঞ্জুমা বেগম, চান্দিনার তাজিয়া খাতুন, নাঙ্গলকোটের আফিয়া বেগম, তিতাসের শাহীনুর বেগম, ব্রাহ্মণপাড়ার আলেয়া বেগম, বুড়িচংয়ের হাজেরা বেগম, দাউদকান্দির মকিনা বেগম, লাকসামের ফাতেমা বেগম ও নূর বানু, মুরাদনগরের বেলা রানী দাস, চৌদ্দগ্রামের আফিয়া খাতুন, মেঘনার সারতন বেগম এবং দেবীদ্বারের মাজেদা খাতুনকে এ জমি বন্দোবস্ত দেওয়া হয়। একেকজনকে সর্বোচ্চ ১০ এবং সর্বনিম্ন ৩ শতক করে জমি দেওয়া হয়।