১৭ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি
১৭ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের ৩৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। তিন বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান কমিটির অনুমোদন দেন। এক মাসের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
নতুন কমিটির সভাপতি পদে সাইফ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক পদে মো. মহসিন রহমান, সাংগঠনিক সম্পাদক পদে যথাক্রমে মাহমুদুর রহমান, আল আমিন ও রবিউল আলমের নাম ঘোষণা করা হয়।
কমিটির অন্য পদে আছেন সহসভাপতি নিজাম উদ্দিন, জাকির হোসেন, এস এম শাহীন মজুমদার, কিংকর দেবনাথ, মনিরুজ্জামান, জামাল হোসেন ভূঁইয়া, ইমাম হোসেন, মোস্তবা আলী, কামরুল হাসান, সেলিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসান মোর্শেদ, জসিম উদ্দিন, মিজানুর রহমান, প্রচার সম্পাদক আঁখি আলম, দপ্তর সম্পাদক আরিফুল হাসান খান, অর্থ সম্পাদক নুরুল আমিন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক দেবব্রত বণিক, আইনবিষয়ক সম্পাদক আবদুল আলিম, তথ্য ও গবেষণা সম্পাদক ইমরান হোসেন খান, সমাজকল্যাণ সম্পাদক ইব্রাহিম খলিল, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, শিশু ও পরিবারকল্যাণ সম্পাদক বেলাল হোসেন, কৃষিবিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য জাহিদ হোসেন, সাজেদুল করিম, মাহবুব আলম ও আরিফুর রহমান।
নবগঠিত কমিটির সভাপতি সাইফ উদ্দিন আহমেদ বলেন, ত্যাগী, পরীক্ষিত ও সাবেক ছাত্রনেতাদের প্রাধান্য দিয়ে সবাইকে নিয়ে বসে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রসংসদের সাবেক সহসভাপতি (ভিপি) ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল হাই বাবলুকে আহ্বায়ক করে ২০০৩ সালে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।