প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় দুটি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে ধর্ষণের অভিযোগে হওয়া মামলার আসামি রামগঞ্জের উত্তর হানুবাইশ এলাকার মাইন উদ্দিন (২২) ও মাদক মামলার আসামি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কেছুকুরা গ্রামের ফজলুর রহমান (৫০)। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার উত্তর হানুবাইশ এলাকা থেকে মাইন উদ্দিন এবং জোড়া কবর এলাকা থেকে ফজলুরকে গ্রেপ্তার হয়। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া বলেন, গতকাল শনিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।