২২ নেতার পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়ন বিএনপি, যুবদল, মহিলা দল এবং জাসাসের সভাপতি ও সম্পাদকসহ ২২ জন নেতা একযোগে পদত্যাগ করেছেন। ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সুলতান আহাম্মেদ বলেন, তাঁরা উপজেলা বিএনপির সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ ব্যাপারে লৌহজং উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান খান বলেন, ‘আমরা তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করিনি।’ মুন্সিগঞ্জ প্রতিনিধি