২৪ লাখ টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে পরিবেশদূষণের দায়ে একটি শিল্পপ্রতিষ্ঠানকে ২৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে অধিদপ্তরের সদর দপ্তরে শুনানি শেষে অধিদপ্তরের দূষণবিরোধী অভিযানের অংশ হিসেবে এ জরিমানা করা হয়।
সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের বাগহাটা এলাকার মহারানী প্রিন্টিং ইন্ডাস্ট্রিজের পরিবেশগত ছাড়পত্র না থাকায় এবং বাইপাসের মাধ্যমে অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি পুরোনো ব্রহ্মপুত্র নদে ফেলে পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতিসাধনের অপরাধে এ জরিমানা করা হয়। শুনানিতে প্রতিষ্ঠানটির মালিক অপরাধ স্বীকার করে ক্ষমা চান।