৩২০ কেজির মাছটি ৫৫ হাজার টাকায় বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৮ মণ ওজনের শাপলাপাতা মাছ।  প্রথম আলো
৮ মণ ওজনের শাপলাপাতা মাছ। প্রথম আলো

বরগুনার পাথরঘাটায় সুন্দরবন–সংলগ্ন বলেশ্বর নদে ৮ মণ (৩২০ কেজি) ওজনের বিরাট একটি শাপলাপাতা মাছ ধরা পড়েছে। গত শুক্রবার ভোরে বলেশ্বর নদের পদ্মা এলাকায় জেলেদের গোফ জালে মাছটি ধরা পড়ে।

পরে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে মাছটি ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটি কেনেন শহিদ মোল্লা নামের এক ব্যবসায়ী।

শহিদ মোল্লা বলেন, শাপলাপাতা মাছটি ৫৫ হাজার টাকায় কেনার পর বিক্রির জন্য এলাকায় মাইকে প্রচার করা হয়। এরপর মাছটি কেটে প্রতি কেজি ৩৫০ টাকায় বিক্রি করা হয়।