৩৬ দিন পর লকডাউন উঠল রংপুর কোতোয়ালি থানার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর
রংপুর

রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানা দীর্ঘ ৩৬ দিন পর লকডাউনের আওতামুক্ত হলো। এখন থেকে যেকেউ থানায় যাতায়াত করতে পারবেন। আজ মঙ্গলবার থেকে পুরোদমে কোতোয়ালি থানা ভবনে সব ধরনের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।


কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনি নিজেসহ কোতোয়ালি থানার বেশ কয়েকজন পুলিশ সদস্য করোনাভাইরাসে সংক্রমিত হন। গত ৪ মে রংপুর জেলা সিভিল সার্জন কোতোয়ালি থানাকে লকডাউন ঘোষণা করেন। থানার কার্যক্রম থানা চত্বরে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টার ভবনে স্থানান্তর করা হয়েছিল। এক মাসেও বেশি সময় সেখানেই কার্যক্রম চলছিল। বর্তমানে সবাই করোনার সংক্রমণমুক্ত হয়েছেন। ফলে আজ থেকে পুনরায় থানার সব কার্যক্রম থানা ভবনে শুরু করা হয়েছে।


রংপুরের সিভিল সার্জন হিরম্ব কুমার রায় থানার লকডাউন তুলে নেওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, কোতোয়ালি থানার ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্যের করোনা শনাক্ত হলে থানা লকডাউন করা হয়।