প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা হাটের অবৈধ দখলদারদের ৩৯টি স্থাপনা গতকাল শনিবার উচ্ছেদ করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) সোহেল মারুফ বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন। উপজেলার ঘুড়কা ইউনিয়নের এ হাটের চার-পাঁচ বিঘা জমি বিভিন্ন সময়ে স্থানীয় লোকজন দখল করে নেয়। হাটের ইজারাদার জায়গা উদ্ধার করতে সিরাজগঞ্জ জেলা প্রশাসক, ইউএনওসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। স্থানীয় ভূমি কর্মকর্তার কার্যালয় অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেয়। কিন্তু তারা না সরায় এই অভিযান চালানো হয়। ইউএনও ইকবাল আখতার বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সলঙ্গা হাটের সীমানা বজায় রাখা হয়েছে।