প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে যাত্রীবাহী বিভিন্ন লঞ্চে অভিযান চালিয়ে ৪০ মণ জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ। গতকাল শনিবার ভোরে মেঘনা নদীর মোহনায় অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়। চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই শহীদুল ইসলাম বলেন, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি সাব্বির-২, এমভি কর্ণফুলী-১, এমভি ফারহান-৪ ও ৬ লঞ্চ থেকে এসব জাটকা জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। জব্দ করা জাটকা ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে হিমাগারে সংরক্ষণের জন্য পাঠানো হয়েছে।