৫ মাস বয়সী শিশুসহ দাদি করোনায় আক্রান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ মাস বয়সী শিশু ও তার দাদির করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার দুপুরে তাঁদের করোনার নমুনা পরীক্ষার ফল পজেটিভ বলে সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। এর আগে ওই শিশুর বাবার শরীরে করোনা শনাক্ত হয়। তাঁরা সদর উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় এ নিয়ে করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৬২। তাঁদের মধ্যে মারা গেছেন দুজন। জেলা বক্ষব্যাধি হাসপাতালের আইসোলেশন থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন। বতর্মানে বক্ষব্যাধি হাসপাতালের আইসোলেশনে ২ জন, নবীনগরে নিজ বাড়িতে আইসোলেশন রয়েছেন এক পরিবারের ১০ জন, বাঞ্ছারামপুরে ৫ জন ও ঢাকায় চিকিৎসাধীন আরও ৫ জন।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বিকেল চারটায় জানান, আজ মোট ১৫৫ জনের ফল আসে। এর মধ্যে দুজনের নমুনার ফল পজিটিভ আসে। তাঁদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।