৬ বছর ধরে পলাতক আসামি বাসরঘরে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুর থানায় দ্রুত বিচার আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হয়ে ছয় বছর পালিয়ে ছিলেন মাসুম বিল্লাহ (৩৫) নামের এক যুবক। তবে শেষ রক্ষা হয়নি। গতকাল শনিবার রাতে পুলিশ উপজেলার মকিমপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে। বিয়ে করতে তিনি গ্রামের বাড়িতে এসেছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বাসরঘর থেকে তাঁকে গ্রেপ্তার করে।
আজ রোববার আদালতের মাধ্যমে মাসুম বিল্লাহকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মতিন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন। প্রথম আলোকে তিনি বলেন, ২০১৪ সালে করা দ্রুত বিচার আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন মাসুম বিল্লাহ। তাঁর বিরুদ্ধে চারটি মামলা আছে। অন্য মামলায় জামিনে থাকলেও দ্রুত বিচার আইনের মামলায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা ছিল।