৬ মাসের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ৯ বছর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি মামলায় ছয় মাসের বিনাশ্রম সাজা হয়েছিল তাঁর। ওই সাজা থেকে বাঁচতে নয় বছর ধরে পালিয়ে ছিলেন তিনি। শেষ রক্ষা আর হয়নি। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কর্ণফুলী উপজেলার গোয়ালপাড়া থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর নাম মো. সিরাজুল ইসলাম (৪০)।
পুলিশ জানায়, একটি মামলায় নয় বছর আগে সিরাজুল ইসলামের সাজা হয়। কিন্তু তিনি সাজা এড়াতে নয় বছর পালিয়ে বেড়ান। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় উপজেলার গোয়ালপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে হাজতে পাঠানো হবে।