৭ যুবককে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক গ্রহণের দায়ে চট্টগ্রাম নগরের শিল্পকলা একাডেমী এলাকা থেকে সাত যুবককে আটকের পর প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত যুবকেরা হলেন মো. সালমান, মো. আল আমিন, মো. টিপু, মো. আবু বকর সিদ্দিকি, মো. ফাহাদ, মো. ইব্রাহিম ও মো. ইমতিয়াজ কাশেম।