৯ ইটভাটার মালিক দিলেন অর্ধকোটি টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশ আইন না মেনে ইট পোড়ানোর দায়ে টাঙ্গাইলে ইটভাটার মালিককে জরিমানা করা হয়। ২৭ ডিসেম্বর, ঘাটাইলে
প্রথম আলো

পরিবেশ আইন না মেনে ইট পোড়ানো এবং জেলা প্রশাসনের অনুমোদন না থাকায় টাঙ্গাইলে ৯টি ইটভাটার মালিককে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার এ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। এ সময় ছয়টি ইটভাটার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়।

রোববার দিনব্যাপী জেলার তিন উপজেলায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, পরিবেশ আইন না মেনে ইট পোড়ানোর অভিযোগ পেয়ে ঘাটাইল, কালিহাতী ও ভূঞাপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ঘাটাইলের মিশাল ব্রিকস মালিককে দুই লাখ, স্বর্ণা ব্রিকস-২, সুজন ব্রিকস, সিয়াম ব্রিকস মালিককে ৬ লাখ টাকা করে, কালিহাতী উপজেলার স্বর্ণা ব্রিকস ও একুশে ব্রিকস মালিককে ৬ লাখ টাকা করে এবং ভূঞাপুর উপজেলার কবির ব্রিকস, এসটিআর ব্রিকস, আঁখি ব্রিকস মালিককে ৬ লাখ টাকা করে জরিমানা করা হয়।