সিলেট বিভাগে কোভিড রোগী সাড়ে ছয় হাজার ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

সিলেট বিভাগে গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে ১১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে কোভিড-১৯–এ আক্রান্ত ব্যক্তির সংখ্যা ছাড়াল সাড়ে ছয় হাজার।

নতুন করে আক্রান্ত ব্যক্তিরা সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা। বিভাগে বর্তমানে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৬ হাজার ৫১৮। বিভাগে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ জন ও সুস্থ হয়েছেন ১১ জন। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান।

নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সিলেটের ৮৬ জন, সুনামগঞ্জের ১১ জন ও হবিগঞ্জের ১৫ জন রয়েছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভাগের মধ্যে সিলেট জেলায় শনাক্ত হয়েছে ৩ হাজার ৪০৯ জনের। এর মধ্যে মারা গেছেন ৮৬ জন, সুস্থ হয়েছেন ৭৫৮ জন। সুনামগঞ্জ জেলায় আক্রান্ত ১ হাজার ২৬০ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৯২২ জন এবং মারা গেছেন ১২ জন। হবিগঞ্জে আক্রান্ত ১ হাজার ৩২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৪৬৭ জন এবং মারা গেছেন ৮ জন। মৌলভীবাজারে আক্রান্ত ৮১৭ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৪০৯ জন এবং মারা গেছেন ১০ জন।