সিলেটে আরও ১৪০ জনের করোনার সংক্রমণ শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

সিলেট বিভাগে আরও ১৪০ জন কোভিড-১৯-এ (করোনাভাইরাস) আক্রান্ত হয়েছেন। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় তাঁদের করোনার সংক্রমণ শনাক্ত হয়।

আক্রান্ত ব্যক্তিরা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে আক্রান্ত মানুষের সংখ্যা ৪ হাজার ২৯০ জন। বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ জন। সুস্থ হয়েছেন ৮২ জন।
বিষয়টি প্রথম আল‌োকে‌ নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান।

নতুন করে সংক্রমিত লোকজনের মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সিলেটের ৯৮ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়। অন্যদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে সুনামগঞ্জের ২১ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়। ঢাকার পরীক্ষাগার থেকে হবিগঞ্জ জেলার ১৬ জনের এবং মৌলভীবাজার জেলার ৫ জনের কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভাগের মধ্যে সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৩৪৮ জন। এর মধ্যে মারা গেছেন ৫৭ জন, সুস্থ হয়েছেন ৩৯৩ জন। সুনামগঞ্জ জেলায় আক্রান্ত ৯৭২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩৯৩ জন এবং মারা গেছেন ৬ জন। হবিগঞ্জ জেলায় আক্রান্ত ৫৫৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৯১ জন এবং মারা গেছেন ৬ জন। মৌলভীবাজার জেলায় আক্রান্ত ৪১৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৮৬ জন এবং মারা গেছেন ৪ জন।