'ওষুধ উৎপাদনে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে গত বৃহস্পতিবার বিকেলে এক মতবিনিময় সভায় চিকিৎসকেরা বলেছেন, বাজারজাতে কিছু সীমাবদ্ধতা থাকলেও ওষুধ উৎপাদনে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। এখন জনগণের সঙ্গে সম্পৃক্ততা রেখে ন্যায্যমূল্যে আর উন্নত মানের ওষুধ উৎপাদন করে দেশের চিকিৎসাসেবাকে মানুষের ক্রয়ক্ষমতার আরও কাছাকাছি নেওয়ার সময় এসেছে।
গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উদ্যোগে ময়মনসিংহ শহরের একটি হোটেলে এ মতবিনিময় সভা হয়। এতে আলোচনা করেন গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজিম উদ্দিন আহমেদ, ‘সীমান্তি’-এর প্রকল্প ব্যবস্থাপক চিকিৎসক মিজানুর রহমান, চিকিৎসক এম এ গনিসহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান ও সাবেক চিকিৎসকেরা।