'ক্ষমতার অপব্যবহার' করায় শিক্ষকের শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্ষমতার অপব্যবহার’ করে শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষককে শাস্তি দেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের সহযোগী অধ্যাপক মাহাবুবুর রহমান। তাঁকে একটি শিক্ষাবর্ষের সব কার্যক্রম থেকে অব্যাহতি এবং ১০ বছরের জন্য শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষাসফরে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে ফিশারিজ বিভাগের একাডেমিক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিভাগের সভাপতি অধ্যাপক মুহম্মদ আফজাল হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ থেকে জানা গেছে, মাহাবুবুর রহমান তাঁর ‘ক্ষমতাকে’ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতেন। তাঁর কথা না শুনলে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে শিক্ষাজীবনে ক্ষতি করার হুমকি দেন।