'গম্ভীরা'র আন্তর্জাতিক স্বীকৃতি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের লোকগান ‘গম্ভীরা’কে আন্তর্জাতিক পরিমণ্ডলে অর্থাৎ ইউনেসকোর স্বীকৃতি আদায়ে স্থানীয় প্রশাসন, সংস্কৃতি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার দাবি জানানো হয়েছে। একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মতবিনিময়ের সময় বক্তারা এ দাবি জানান।

জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল শনিবার ওই অনুষ্ঠান হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রয়াসের লোকসংস্কৃতির গবেষক আরমান আলী। প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনের সচিব মনজুর হোসেন।