হেফাজতের কর্মসূচি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে আজ শুক্রবারের পূর্বনির্ধারিত সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করেছে হেফাজতে ইসলাম। সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দীন রুহী জানান, গতকাল বৃহস্পতিবার রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঈনুদ্দীন রুহী গত রাতে মুঠো-ফোনে বলেন, প্রশাসনের অনুরোধে সন্ত্রাসবিরোধী ওই বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়েছে। কয়েক দিনের মধ্যে পরবর্তী তারিখ জানানো হবে।

১৭ জুলাই চট্টগ্রামে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে ২৯ জুলাই ঢাকা ও চট্টগ্রাম মহানগরে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়। দেশে সন্ত্রাসী হামলাসহ খুন, গুম বেড়ে যাওয়া এবং ইসলামিক ফাউন্ডেশন দেশের মসজিদগুলোতে জুমার খুতবা নির্দিষ্ট করে দেওয়ার পরিপ্রেক্ষিতে এ বৈঠক ডাকা হয়।