'দুর্নীতি দমনে জনগণকে এগিয়ে আসতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর জেলা প্রশাসক মো. আমিন উল আহসান বলেছেন, দেশের সাধারণ মানুষ যদি দুর্নীতির ব্যাপারে সচেতন হয়, তাহলে প্রশাসন কখনো নির্লিপ্ত থাকতে পারবে না। দুর্নীতি দমনে জনগণকে সবার আগে এগিয়ে আসতে হবে।
গতকাল বুধবার দুর্নীতি দমন কমিশনের নোয়াখালী আঞ্চলিক কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুদকের নোয়াখালী-ফেনী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক তালেবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবদুল আজিজ ভূঞা, ফেনীর সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) দেবময় দেওয়ান।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফেনী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি শাহনাজ জাহান, সাধারণ সম্পাদক আবদুল মোতালেব, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. মিজানুর রহমান।
সভায় জেলা প্রশাসক বলেন, নিজের সন্তানদের দুর্নীতির নেতিবাচক দিক সম্পর্কে আগে থেকেই ধারণা দিতে হবে।