'সবার জন্য ইন্টারনেট' নিয়ে চট্টগ্রামে গ্রামীণফোনের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণফোনের অনুষ্ঠানে (বঁা থেকে) হেড অব করপোরেট কমিউনিকেশন সৈয়দ তাহমিদ আজিজুল হক, চট্টগ্রাম হেড অব রিজিয়নস শাহ মোহাম্মদ ইব্রাহীম আজাদ ও হেড অব ডিরেক্ট সেলস সাজ্জাদ আলম
গ্রামীণফোনের অনুষ্ঠানে (বঁা থেকে) হেড অব করপোরেট কমিউনিকেশন সৈয়দ তাহমিদ আজিজুল হক, চট্টগ্রাম হেড অব রিজিয়নস শাহ মোহাম্মদ ইব্রাহীম আজাদ ও হেড অব ডিরেক্ট সেলস সাজ্জাদ আলম

‘সবার জন্য ইন্টারনেট’—এ লক্ষ্যে গ্রামীণফোন কাজ করছে সারা দেশে। দেশের ৬৪ জেলায় পৌঁছে গেছে গ্রামীণফোন থ্রিজি সেবা। এ উপলক্ষে গত সোমবার চট্টগ্রাম নগরের হোটেল পেনিনসুলায় বিশেষ অনুষ্ঠান আয়োজন করে গ্রামীণফোন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের গণমাধ্যমসহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও গ্রামীণফোনের শীর্ষ কর্মকর্তারা। 
অতিথিদের উদ্দেশে বক্তব্য দেন গ্রামীণফোনের হেড অব করপোরেট কমিউনিকেশন সৈয়দ তাহমিদ আজিজুল হক, চট্টগ্রাম হেড অব রিজিয়নস শাহ মোহাম্মদ ইব্রাহীম আজাদ ও হেড অব ডিরেক্ট সেলস সাজ্জাদ আলম। অনুষ্ঠানে সংগীত পরিবেশনের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।